বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

দেবহাটার বাল্যবিবাহ রোধে প্রচার অভিযান উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ৫টি ইউনিয়নে সপ্তাহব্যাপী বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রচারণা করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে একযোগে ৫টি ইউনিয়নে এ প্রচারণা শুরু হয়। এসময় উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা আনসার কর্মকর্তা রফিকুল ইসলাম, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবু এমরান হোসেন এছাড়া স্ব স্ব ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন উপস্থিত ছিলেন।
মাইংকিএ বলা হয় বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ ও দক্ষিণ এশিয়ায় প্রথম। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বাল্যবিবাহ নির্ম‚লে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন করতে, বাল্যবিবাহ বন্ধে বর্তমান প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে তাই আপনাদের সকলের সক্রিয় ভ‚মিকা প্রয়োজন। রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। প্রয়োজনে ৯৯৯ বা ১০৯ বা ১০৯৮ নম্বরে ফোন দিন অথবা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন। বাল্যবিবাহ রোধ করি, কন্যাশিশুর ভবিষ্যৎ গড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category