মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনীয় প্রচারণা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনীয় প্রচারণা শুরু

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ-দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাজার নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বিরলের কাঞ্চন মোড় হতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিশাল মোটরসাইকেল বহরের শোডাউন এর মাধ্যমে নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিশাল বহর নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী কাঞ্চন মোড় থেকে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আসেন,এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন সহ সাধারণ জনতা মিছিল নিয়ে শহীদ মিনারে এসে একত্রিত হতে থাকে। এসময় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবৈধ মানববন্ধন মানিনা মানবো না শ্লোগান দেয়।

অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিরল উপজেলা বিএনপি’র সহসভাপতি এড. আব্দুল বাকি,রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ ইসলাম,শরিফ উদ্দিন,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,আকতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস,উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট,পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমানসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি,উপজেলা যুবদল,ছাত্রদল সহ ইউনিয়ন/ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category