শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে ভুয়া কেরানি আটক, জেল হাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে সম্প্রতি গত ২৭ আগষ্ট মঙ্গলবার শরিফুল ইসলাম নামে এক ভূয়া কেরানি আটক হয়েছেন। হরিপুর থানার ওসি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ঐদিন অফিস চলাকালে এজলাসে বসে কাজ করার সময় হরিপুর দুদক কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা শরিফুলকে আটক করে । হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের কাছে নিয়ে যান। ইউএনও শরিফুলকে এজলাসে বসার বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শরিফুল তার অপরাধ স্বীকার করেন, এবং ইউএনও’র কাছে ক্ষমা চান।

এরপর অভিযোগকারি দুদক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা তালুকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন সহ অভিযোগকারিরা শরিফুলকে নিয়ে থানায় যান এবং তার দুর্নীতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ওসি কামাল হোসেন শরিফুলকে ৫৪ ধারায় আটক করে, ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

প্রসঙ্গত, ইতিপূর্বে গত ২২ আগস্ট ২০২৪ইং তারিখে অভিযোগকারিরা দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন এবং ইউএনও’র কাছে বিভিন্ন দপ্তরের ঘুষ দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category