শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

টাংগাইল-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

শরীফুল ইসলাম(লিমন)নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ আসনে নির্বাচন ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গ্রহন শেষে গণনা শুরু হয়। টাঙ্গাইল ৬ আসন নাগরপুর মোট ভোটার সংখ্যা ২,৫৯,৯৪৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬ টি।দেলদুয়ার উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৮২,৪৮১জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ৫৮ টি। নৌকা প্রতীকে আহসানুল ইসলাম টিটু ভোট পেয়েছেন ১,১২,৬৮৪ টি ভোট,জাতীয় পার্টি মো: আবুল কাশেম লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৬,৬২৫টি। স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ৩১,২২৯ টি। বাংলাদেশ সুপ্রিম পার্টি,একতারা প্রতীকে ভোট পেয়েছেন ১২৪ টি। বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন খন্দকার ওয়াহিদ মুরাদ,নোঙ্গর প্রতীকে ভোট পেয়েছে ১,৪৮২ টি।আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম ট্রাক প্রতিকে ভোট পেয়েছে ৬,৫৫১ টি।বাংলাদেশ তরিকত ফেডারেশন মোহাম্মদ আনোয়ার হোসেন,ফুলের মালা প্রতিকে ভোট পেয়েছে মোট ১৮৯ টি,স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল,বাঁশি প্রতিকে মোট ভোট পেয়েছে ৫৮০টি, নাগরপুর উপজেলায় বাতিলকৃত ভোট সংখ্যা ১,৩০১ টি ভোট। দেলদুয়ার উপজেলায় বাতিলকৃত ভোট সংখ্যা ১,১৭২টি। ভোট কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী দের দেখা গেলেও দেখা মেলেনি লাঙ্গল, বাঁশি,নোঙ্গর ও ফুলের মালা প্রতীকের প্রার্থীদের। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ভোটের বেসরকারি ফলাফল ঘোষনা করে। দুই একটা কেন্দ্র ছাড়া বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে টাঙ্গাইল ৬ আসনের নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category