শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ঝালকাঠির দু’টি আসনে বিজয়ী হয়েছেন,আমু এবং ওমর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ Time View

মাসুদ সিকদার,রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতিক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট। এ আসনের মোট ৯০টি কেন্দ্রের ফলাফলের তথ্য অনুযায়ী শতকরা ৪৭.৭৮ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেছে।

অপর দিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে নৌকা প্রতিকের প্রার্থী আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু ১লাখ ৩৭ হাজার ১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মো:নাসির উদ্দিন এমরান পেয়েছেন ৪,৩১৭ ভোট।

এ আসনের মোট ১৪৭ টি কেন্দ্রের ফলাফলের তথ্য অনুযায়ী শতকরা ৪২.৯০ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম রবিবার রাত সারে ১১ টায় এই ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেয়।জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ফালাফল ঘোষণা অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা ছারাও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল,জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালেক এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর লে. কমান্ডার রউফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category