বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩টিতে নৌকা ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে তিনটিতে আওয়ামীলীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে আসন সমঝোতায় আওয়ামীলীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয় গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ আসন। এ দুটি আসনই স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) জয়ী হয়েছে। অন্যদিকে গাইবান্ধা-৩,গাইবান্ধা-৪ ও গাইবান্ধা-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) প্রকৌশলী নাহিদ নীগার সাগর (ঢেঁকি) প্রতীকের ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) প্রতীকের ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হজার ৪৯১ ভোট।

গাইবান্ধা-২ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) (ট্রাক) প্রতীকের শাহ্ সরোয়ার কবীর ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) প্রতীকের মোঃ আব্দুর রশীদ সরকার পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) (ঈগল) প্রতীকের মফিজুল হক সরকার পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত অধ্যক্ষ আবুল কালাম আজাদ (নৌকা) প্রতীকে ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) (ট্রাক) প্রতীকের প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীকে মাহমুদ হাসান রিপন ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) (ট্রাক) প্রতীকের ফারজানা রাব্বী বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category