সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

খুলনা ৫ আসনের দ্বাদশ নির্বাচনের কে হবেন সংসদ সদস্য এ নিয়ে ২ প্রার্থী চিন্তিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:
ডুমুরিয়া (খুলনা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৭জানুয়ারি।এ আসনে ৪জন প্রার্থী প্রতিদন্ধীতা করলেও নির্বাচনী মাঠ গরম রয়েছে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীরা। দুই প্রার্থীর পোস্টার- ব্যানারে ছেয়ে গেছে দুই উপজেলা।তবে ওয়ার্কস পার্টির প্রার্থী্। শেখ সেলিম আকতার স্বপন কিছু পোষ্টারও কিছু কিছু স্হানে দেখা গেছে। এর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী ঈগল’র প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের হয়ে কাজ করছেন।

এলাকার বাসিন্দা ডাঃ আশরাফ হোসেন বললেন,প্রচার-প্রচারে দুজনই তো সমান সমান,কে জিতবেন,বলা যায় না তবে বিরোধী বি,এনপি ও জামায়াত দল যার দিকে কিছু ভোটার ভোট দিবে সে প্রার্থী বিজয়ের সম্ভাবনা। ২ প্রার্থী ওদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী ও চারবারের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।‌তাঁর বিপরীতে ঈগল প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করছেন স্বতন্ত্র প্রার্থী ৪বার নির্বাচিত ফুলতলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।তিনি ফুলতলা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানান, এমপি নারায়ণ চন্দ্র চন্দ ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন’র পাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাচ্ছে সমানে সমান।একই সঙ্গে তারা দুজনেরই কর্মী সমর্থকরা বিএনপি বা অন্য দলের ভোটার-সমর্থকদের কাছে টানার এবং তাঁদের ভোটকেন্দ্রে আনতে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন।

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান খুলনা জেলা আওয়ামী লীগ’র সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ বলেন,
আপনারা নারায়ণ চন্দ্র চন্দকে ভোট নির্বাচিত করবেন। এবার সে এম পি হয়ে আপনাদের সকল আশা পূরণ করে দিবে। ইনশাল্লাহ।এ দিকে বুধবার বিকালে ফুলতলা এলাকায় আওয়ামীলীগ নেতা ও প্রবর্তন পত্রিকার
সম্পাদক মোস্তফা সরোয়ার বলেন,নৌকার প্রার্থীর শাসন ও শোষন থেকে মুক্তি পেতে মানুষ বিকল্প হিসেবে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন’র পক্ষে কাজ করছেন ।তবে নৌকার বিরুদ্ধে নয়,ব্যাক্তি নারায়ণ চন্দ্র চন্দর বিরুদ্ধে। এ দুই উপজেলা অধিকাংশ দলীয় হেভিওয়েট নেতাকর্মীরা ঈগল প্রতিকের পক্ষে কাজ করছেন। আমরা বছর বছর ধরে এ দুশ্যাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নেমেছি। এছাড়া বর্তমানে যারা নৌকার মিছিল মিটিংয়ে কাজ করছেন,এরা সন্ত্রাসীদের ভয়ে কাজ করছে কিন্তু এর মধ্যে অর্ধেকেরও বেশী ঈগল প্রতিকের লোক রয়েছে। আগামী ৭ ডিসেম্বর ভোটের মাধ্যমে ঈগল প্রতিককে বিজয়ী করে প্রমান করবে সাধারণ মানুষ কাকে চায়।
এ আসনে একবার জামায়াত বিএনপির প্রার্থী মিয়া গোলাম পরওয়ার নির্বাচিত হয়েছিলেন।এখানে দল দুইটির ‘ভোটব্যাংক’ রয়েছে।স্থানীয় সূত্রগুলো বলছে,নৌকা ও ঈগল প্রতিকের প্রার্থী সহ তাদের লোকজন এখন বিএনপি ও জামায়াতের ভোটারদের কাছে টানাসহ এবং তাদেরকে কেন্দ্রে আসতে উৎসাহিত করার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category