রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

কোটালীপাড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ Time View

কোটালীপাড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোটালীপাড়া থানা চত্ত্বরে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।পৌর বিএনপির সাধরণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার জানান,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত জায়গায় ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হচ্ছে।

বৃক্ষরোপণকালে পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পদক আবুল বাশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি ফায়েকুজ্জামান,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন,বিএনপি শুধু রাজনৈতিক দল নয়,এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন,গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী।বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করছে।
বক্তারা আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের পক্ষে।তার আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category