রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কোটালীপাড়ায় এমবিবিএস ডাক্তারের রেজিষ্ট্রেশন জালিয়াতির করে বড় ডাক্তার হয়েছেন রাহুল দেব

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭৫ Time View

কোটালীপাড়ায় এমবিবিএস ডাক্তারের রেজিষ্ট্রেশন জালিয়াতির করে বড় ডাক্তার হয়েছেন রাহুল দেব

নিজস্ব প্রতিনিধি:-গোপালগঞ্জের কোটালীপাড়ায় এমবিবিএস ডাক্তার রাহুল দেব বাবলার বিরুদ্ধে বিএমডিসি’র রেজিস্ট্রেশন জালিয়াতি করে চিকিৎসার অভিযোগ উঠেছে।

তিনি দীর্ঘ দিন কোটালীপাড়া লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে হৃদরোগ ও মেডিসিন বিষয়ক চিকিৎসক হিসেবে রুগি দেখে আসছেন তিনি।কোটালীপাড়া লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের গেটের সামনে বড় অক্ষরে লেখা রয়েছে ডাঃ এস রাহুল দেব বাবলা,এমবিবিএস, মেডিকেল অফিসার,সিটি মেডিকেল কলেজ হাসপাতাল,খুলনা,বিএমডিসি রেজিঃ নং এ-১৩১৬৯৭।

অনুসন্ধান করে জানাগেছে-বিএমডিসি’র ওই রেজিস্ট্রেশন নাম্বারটি ফারহানা আফরিন জ্যোতি নামে একজন ডাক্তারের।বিষয়টি জানাজানি হলে এলাকায় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন জলপনা শুরু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে-উপজেলার বান্দল গ্রামের বসুদেব শীলের ছেলে এস রাহুল দেব বাবলা,খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েক মাস আগে এমবিবিএস পাশ করে। তিনি বর্তমানে কোটালীপাড়া লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার সহ বিভিন্ন ক্লিনিকে হৃদ রোগ ও ডেডিসিন বিষয়ক ডাক্তার হিসেবে রুগি দেখে আসছেন।

উক্ত বিষয়ে ডাক্তার রাহুল দেব বাবলার সাথে কথা হলে তিনি বলেন-আমি এমবিবিএস পাশ করেছি,চিকিৎসা করার অধিকার আমার আছে। বিএম এন্ড ডিসি-এ-১৩১৬৯৭ রেজিষ্ট্রেশন নম্বরটি আমাকে দিয়েছে,ওটা যে অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার তাহা আমার জানা ছিল না। আমি জানার পর নতুন করে বিএম ডিসিতে আবেদন করেছি,অল্প দিনের মধ্যেই সঠিক রেজিস্ট্রেশন পেয়ে যাব।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন বলেন-খবর পেয়ে আমি ওই ডাক্তারের সাথে কথা বলেছি,তার বিএম এন্ড ডিসি’র রেজিষ্ট্রেশন নাম্বারটি ফারহানা আফরিন জ্যোতি নামে একজন ডাক্তারের অন্য ডাক্তারের রেজিষ্ট্রেশন নম্বর তার নিজের নামে লেখা ঠিক হয়নি।কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান- জালিয়াতি করে অন্য ডাক্তারের রেজিষ্ট্রেশন নাম্বার নিজের নামে চালিয়ে চিকিৎসা করা এটা একটা বড় অপরাধ,আমি তাকে সংশোধন হতে বলেছি, তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category