রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪২৯ Time View

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেখ কামরুজ্জামান রানা,কোটালীপাড়(গোপালগঞ্জ)প্রতিনিধি:-কোটালী পাড়ার ৫১ নং ঘাঘর মৌজায় পরিচালিত হলো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।কোটালী পাড়ার তাড়াশী স্টানের জ্ঞানের আলো পাঠাগার থেকে শুরু করে তাড়াশী স্টানের দক্ষিণ সাইট মহুয়ার মোড় রাস্তার উত্তর পাশ হতে তেলের পাম্প সিনেমা হল পর্যন্ত এবং মেইন রাস্তার উত্তর পার্শ্বে এবং ঘাঘর বাজারের কুরবালা স্টান সহ রোডের দুই পাশে মোট প্রায় ১৫০ থেকে ২০০ টি দোকান ঘর সহ বসতবাড়ি সরকারি জায়গা(পানি উন্নয়ন বোর্ডের)দখল কৃত অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানা যায়।

আজ ১৫ ই জুন ২০২৫ ইং রোজ রবিবার এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ জেলা পরিষদ-পানি উন্নয়ন বোর্ড এবং রোডস এন্ড হাইওয়ে।

উচ্ছেদ অভিযান পরিচালনায় কোন প্রকার বিঘ্ন না ঘটার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী,র‍্যাব,পুলিশ বিজিবি সহ আনসার বাহিনী কাজ করেন। উক্ত বিষয়ে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহার কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,উপর মহলের নির্দেশে আমরা জেলা পরিষদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি।

উপবিভাগীয় প্রকৌশলী (টু:পা:)পানি উন্নয়ন উপবিভাগের মোঃ জাকারিয়া ফেরদৌস এর কাছে উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আপাতত পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা দখল নিলাম।আগামীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে এখানে উন্নয়ন মূলক কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category