রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কুয়াকাটায় ভেরিবাধ সংরক্ষণ এবং উপকূলে মাটি ক্ষয়রোধে ১ লাখ বৃক্ষ রোপণ কাজ শুরু করে বনবিভাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

মোঃ মেহেদী হাসান সোহাগ :: উপকূলীয় এলাকায় পটুয়াখালীর কুয়াকাটায় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় মাটির ক্ষয়রোধ, বেড়িবাঁধ সুরক্ষা ও সুফল প্রকল্পের আওতাভুক্ত সদস্যদের সুবিধায় ১০ কিলোমিটার এলাকায় প্রায় ১ লক্ষ গাছের চারা রোপণ করেছে উপকূলীয় বনবিভাগ, পটুয়াখালী।

শনিবার ( ৬ জুলাই) বিকেল ৫টায় কুয়াকাটা সৈকতের
জিরো পয়েন্ট পূর্ব পাসে ঝাউবন এলাকায় এই নবায়নের উদ্ভোদন করেন কোস্টাল অঞ্চল বরিশাল বিভাগীয় বন সংরক্ষক মো. হারুন অর রশিদ খান। এছারাও উপস্থিত ছিলেন, উপকূলীয় বনবিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্থানীয় তরুন ও গন্যমান্যরা।

বনবিভাগ সূত্রে জানা যায়, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে নতুনপাড়া পর্যন্ত সমুদ্র রক্ষা বেড়িবাঁধের দুইপাশে ১০ কিলোমিটার এলাকায় ২০টি সারিতে মোট একলক্ষ গাছের চারা রোপণ করা হবে। আগামী ২০ তারিখের মধ্যে এই চারা রোপণ শেষ করা হবে বলে জানায় বনবিভাগ।

প্রাকৃতিক দুর্যোগ ও বেড়িবাঁধ রক্ষায় এখানে লাগানো হয়- ঝাউ, আকাশমনি, অর্জুন, তেতুল, ইপিল ইপিল, মেহগনি, শিশু, ঝাড়ুল, আমলকি, তেতুল সহ মোট ১৫ প্রজাতির গাছের চারা।

কোস্টাল অঞ্চল বরিশাল বিভাগীয় বন সংরক্ষক মো. হারুন অর রশিদ খান জানান, ঘূর্ণিঝড় রেমাল সহ উপকূলীয় এলাকায় ঝড়-ঝাপটায় প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে উপকূল তাই এই এলাকা ও সমুদ্র রক্ষা বেড়িবাঁধকে টেকসই করতে সরকারের সুফল প্রকল্পের আওতায় আজকের এই একলক্ষ গাছের চারা রোপণের আয়োজন।

এতে একদিকে মাটিক্ষয় রোধ, ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা হবে অন্যদিকে এই সুফল প্রকল্পের আওতায় প্রায় ৫০ জন সুফলভোগীও ভালো থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category