শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

কুলিয়ায় রাইট-টু-গ্রো প্রজেক্টের স্কুল বেইজ ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৩ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার। তিনি কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন। কিশোর-কিশোরীরা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহন করেন এবং পরামর্শ প্রদান করেন। অভিভাবকগণ কি করে তাদেরকে সহযোগিতা করবে সেবিষয়ে কিশোর-কিশোরীদের মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। এসময় কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম ও কমিউনিটি প্রোমোটর সোনিয়া রুপাসহ স্কুলের সকল ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category