বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

কলাপাড়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

মোঃ শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ভোটগ্রহণকারী এক হাজার ৫১৭ জন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধণ করেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ ফারুক উল হক, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন,পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এবং পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম প্রমুখ।
পটুয়াখালী জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে কর্মশালায় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন,
বরিশাল বিভাগের সবচেয়ে ঝুকিপূর্ণ আসন পটুয়াখালী-৪। ইতোমধ্যে এই আসনে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তাই সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণে নিশ্চয়তা দিয়ে তিনি ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাদের সঠিক নিয়মে দায়িত্ব পালনের আহ্বান জানান। কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category