
কলমাকান্দা উপজেলায় নির্বাচনের প্রচারণার গণজোয়ার উঠেছে
ওয়াসিম আকরাম,কলমাকান্দা প্রতিনিধি:-নেএকোনা কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিম মন্ডল সাহেবের সুযোগ্য সন্তান ও ২নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান এবং সৎ যোগ্য ও গণ মানুষের নেতা আলহাজ্ব আব্দুল কুদ্দুস বাবুল এবার কলমাকান্দা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। প্রতীক পেয়েছেন দোয়াত কলম।
জনাব আলহাজ্ব আব্দুল কুদ্দুস বাবুল বলেন,মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং,সিন্ডিকেট মুক্ত আধুনিক কলমাকান্দা বাস্তবায়ন ও সার্বিক উন্নয়নে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
তিনি আরো বলেন,আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে কলমাকান্দার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিয়ে কলমাকান্দার ৮ টি ইউনিয়ন যথাক্রমে কলমাকান্দা, নাজিরপুর,লেঙ্গুড়া,খারনৈ রংছাতি,পোগলা, বড়খাপন,কৈলাটি ইউনিয়নে ব্যাপক গণ সংযোগ করছেন। ভোটারদের দারে দারে যাচ্ছেন। দোয়া ও ভোট চাচ্ছেন। ভোটাররা আব্দুল কুদ্দুছ বাবুলকে পেয়ে খুশি ও আনন্দিত।ভোটাররা দিচ্ছেন ভোট দেওয়ার প্রতিশ্রুতি। চারদিকে দোয়াত কলম মার্কার গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ,আগামী ৮ মে প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।