বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কক্সবাজারে প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায়- ২ জনের মৃত্যু হয়েছে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি :: গত রাত থেকে বৃষ্টির মাত্রা বৃদ্বি পাওয়ার ফলে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন কক্সবাজার পৌরসভার ০৬ নং ওয়ার্ডের পল্লানকাটার বাসিন্দা মোহাম্মদ আবদুল করিমের স্ত্রী জমিলা (২৮)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু জানান,গতরাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ যা একটানা ৪-৫ ঘন্টা অবিরত ছিল,ফলে পাহাড়ের মাটি নরম হয়ে পাহাড় ধসে পড়ে আজ (১১) জুলাই সকাল আনুমানিক ৬:৩০ দিকে হঠাৎ করে মোহাম্মদ করিমের বাড়ির টিনের চাউনি ফুটে করে বিশাল এক মাটির অংশ ধসে পড়ে জমিলার শরীরের উপরে চাপা পড়লে পরিবারদের অনান্য সদস্যরা এসে তাকে উদ্বার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বসতবাড়ীর মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে কক্সবাজার পৌরসভার সিকদার পাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের ১০ বছরের শিশু পুত্র মোঃ হাসানের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কক্সবাজারে পাহাড়ধসের পৃথক দৃটি ঘটনায় ০২ টি মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মৃতদেহ তাদের পরিবারে বুঝিয়ে দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category