বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ষান্মাসিক সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় গ্রহণ প্রকল্পের আওতায় ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সমাজিক ব্যক্তিত্ব আফসার আলী মাস্টার। সেন্ট্রাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সদস্য মীর খায়রুল আলম। প্রকল্পের মূলবিষয় আলোচনা করেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান।
অন্যান্যদের মধ্যে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার, ইউপি সদস্য আজগর আলী, রেহেনা পারভীন, সাবেক ইউপি সদস্য আলফাতুন নেছা, সমাজসেবক ফিরোজ হোসেন, উত্তম রায়, উদ্যোক্তা শরিফা পারভিন, প্রতিবন্ধী সদস্য অনিমা ধাড়া, সুকুমার রায়, হিজড়া সম্প্রদয়ের বিকাশ সরকার, দলিত সম্প্রদয়ের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
এসময় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষরা যাতে কোন ভাবে বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন করার দাবি জানানো হয়। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় দেশকে এগিয়ে নিতে সকলের আহবান জানানো হয়। প্রকল্পটি শেষ হওয়ার পরেও যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য এডভোকেসি নেটওয়ার্ক কমিটির কর্মকান্ড চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category