সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

একটু পরপর দেখা মিলছে ভোটারদের ভোট প্রয়োগের চিত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে লম্বা লাইন নেই, তবে কিছুক্ষণ পরপরই দেখা মিলছে ভোটারদের। কেন্দ্রে এলেই ভোট দিতে পারছেন তারা।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ২.০০টা পর্যন্ত গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রিফাইতপুর এবতেদায়ী মাদরাসা ভোটকেন্দ্রে দেখা মিললো এক নতুন ভোটারের। প্রথম বুলেটিনের প্রশ্ন আপনি নতুন ভোটার হিসেবে আপনার অনুভূতি টা কেমন? তিনি বলেন, ভোটার হওয়ার পর এটা প্রথম নির্বাচন। তাই ভোটটা দিতে এসেছি। এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বুথ খালি ছিল, সঙ্গে সঙ্গেই ভোট দিয়ে দিয়েছি। পরিবেশ নিয়েও আমি সন্তুষ্ট।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহ রেজা বিপ্লব প্রথম বুলেটিনকে বলেন, সকাল থেকে আমাদের এখানে ভোটার উপস্থিতি কম। দুপুর ২.০০টা পর্যন্ত ৩ হাজার ৪৬ ভোটারের মধ্যে ৮৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আশা করা যাচ্ছে দুপুর ৩.০০ পর ভোটার বাড়বে।

বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার প্রথম বুলেটিনকে বলেন, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ ভালো। দুপুর ২.০০টা পর্যন্ত ১১৩৬ ভোট কাস্টিং হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৪৬ ভোটকেন্দ্রের ৪ হাজার ৪২৩টি কক্ষে বা বুথে চলছে ভোটগ্রহণ। সকাল ৮ টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠানের লক্ষ্যে গাইবান্ধা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, গাইবান্ধা, পুলিশ বিভাগ ও নির্বাচন অফিসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৩ প্লাটুন বিজিবি, ২৫ প্লাটুন সেনাবাহিনী ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category