শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

আনন্দের জোয়ারে ভাসছে গোপালগঞ্জ তিনটি আসনের নৌকা বিজয়ী প্রার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসন থেকে ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টিও প্রার্থী এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট ।সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার ভোটাররা ১০৮ টি কেন্দ্রে ভোট দিয়েছেন।সকাল থেকেই এখানে ভোটের উৎসব শুরু হয়। শেষ পর্যন্ত নির্বাচনী এলাকা উৎসব মুখর ছিল। এ আসনের মোট ভোট সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩০০।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে এ আসনে থেকে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হন। তারপর থেকে এ আসনটি অধিকাংশ নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৮৬ সাল থেকে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে নির্বাচন করে শেখ হাসিনা এরআগে ৭ বার সংসদ সদস্য নিরর্বাচিত হন।

গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর- কাশিয়ানীর একাংশ) ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী বার্ষিয়ান জননেতা শেখ ফজলুল করিম সেলিম ।
তিনি পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২৫৪ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কাজী শাহীন পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট ।

উল্লেখ্য,তিনি ১৯৮০ সাল থেকে এ আসনে নির্বাচন করে এরআগে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
গোপালগঞ্জ ১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) মুহম্মদ ফারুক খান ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট।রাত দশটার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে আসনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য লেঃ কর্ণেল (অবঃ) মুহম্মদ ফারুক খান ১৯৯৬ সাল থেকে এ আসনে এরআগে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।রাত দশটার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category