বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

আইজিপি পদক পেলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৬ Time View

মাসুদ পারভেজঃ

আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আইজি ব্যাজ পদক-২০২৩ পেলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাকে এ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

জানা যায়, আমিনুর রহমান কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগরের অসংখ্য মাদক কারবারি ও সেবনকারীকে তিনি সেচ্ছায় আত্মসমর্পণ করার উদ্যোগ নিয়েও সফল হয়েছেন। কিশোর গ্যাংদের দৌরাত্ম বন্ধ করতে নিজেই শহরের পার্ক ও রাস্তাঘাটে অভিযান পরিচালনা করেছেন। কিশোর-যুবক-যুবতীদের তিনি বুঝিয়ে রাতের আড্ডা বন্ধ করে পড়ালেখায় মনোনিবেশ করিয়েছেন। এতে অভিভাবকরাও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে প্রচার অভিযান চালিয়েছেন বছরজুড়ে। ট্রাফিক আইন মান্যকারীদের হাতে ফুল দিয়েও শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে। শীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে রাতে ঘুরে ঘুরে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। অল্পদিনেই কালিগঞ্জ ও শ্যামনগরে ব্যাপক জনপ্রিয় হওয়ায় অবশেষে পুলিশের ‘আইজি ব্যাজ পদক’ পেলেন তিনি।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান অভিব্যক্তি প্রকাশ করে বলেন, মহান আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি। অশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী স্যার, আমার সকল সহকর্মী, বিশেষ করে সকল সাংবাদিক ভাই ও আমার পরিবারের প্রতি।

তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। আমি অত্যন্ত খুশি আইজিপি পদক পেয়ে। আগামী দিনেও মানুষের সেবা করে যেতে চাই আমি। সবার দোয়া চাই, এই পুরস্কার যেন আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category