শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

অস্ট্রিয়ায় জাতিসংঘের সিএনডির অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ইকবাল মাসুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি: জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়াতে অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সাতক্ষীরা জেলার দেবহাটার কৃতি সন্তান ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। আগামী (১৮-২২ মার্চ) অনুষ্ঠিতব্য জাতিসংঘের কেন্দ্রীয় মাদক সংক্রান্ত নীতি-নির্ধারণী সংস্থা কমিশন অন নারকোটিক ড্রাগস (সিএনডি)’র ৬৭তম অধিবেশনে যোগ দিবেন তিনি। বাংলাদেশের পক্ষে আগামী ২১ মার্চ দুটি সাইড ইভেন্টে বক্তব্য রাখবেন তিনি । প্রথম অধিবেশনে আলোচনার বিষয় থাকবে মাদক চিকিৎসা ও পুনর্বাসন এবং দ্বিতীয় অধিবেশনে মাদক ব্যবহার প্রতিরোধে সার্বজনীন উদ্যোগের ঘোষণাপত্র ২০২৪ এর উপর।

ইকবাল মাসুদ জানান, বিশ্বব্যাপী, ২০২২ সালে মাদক সেবনের ব্যাধিতে ভোগা লোকের সংখ্যা ৩৯.৫ মিলিয়নে উন্নীত হয়েছে-গত ১০ বছরে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট দেখায় যে, ক্রমাগত অবৈধ মাদক সরবরাহ এবং ক্রমবর্ধমান পাচারের নেটওয়ার্কগুলি বৈশ্বিক সংকটকে পাশকাটিয়ে এবং স্বাস্থ্য সেবা এবং আইন প্রয়োগকারী প্রতিক্রিয়াগুলিকে চ্যালেঞ্জ করছে? বিশ্ব মাদক সমস্যা সম্পর্কিত চ্যালেঞ্জ শান্তি, ন্যায়বিচার, স্বাস্থ্য এবং মানবাধিকার, পরিবেশ ও সমতা সব ক্ষেত্রেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অগ্রগতি বাধাগ্রস্ত করছে। জাতিসংঘের কেন্দ্রীয় মাদক সংক্রান্ত নীতি-নির্ধারণী সংস্থা কমিশন অন নারকোটিক ড্রাগস (সিএনডি) এই সপ্তাহে আন্তর্জাতিক মাদক সংক্রান্ত নীতি ও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতির পর্যালোচনা করতে এই বৈঠক করছে। তিনি আরো জানান, এই অধিবেশন সফল হবে এবং বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে দেশের সাফল্য বয়ে আনবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category