বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

সাতক্ষীরায় ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৮ Time View

মাসুদ পারভেজ স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের সদস্য বশির শেখ (৩৭) কে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন ট্রাক জব্দ করা হয়।

আটক বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের হোসেন আলী শেখের ছেলে। এসময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, ও রশিসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন শ্যামনগর থানা পুলিশ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শ্যামনগর থানার সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ট্রাক আড় করে ঢাকা থেকে শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে।

পরে সেখানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, রশি ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক বশির শেখকে শ্যামনগর থানায় ডাকাতি প্রস্তুতির মামলায় রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, তাঁরা এই ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।

পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, আসামি বশির শেখের বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা, রুপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category