রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সাতক্ষীরায় জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আস্থা প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সুহজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, নেজারত ডেপুটি কালেক্টর সজীব তালুকদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আকাশ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ এছমত আরা বেগম।

প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের পিস কনসোরটিয়াম প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।

সভায় বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক এ্যাড.শাহনেওয়াজ পারভীন মিলি, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, আস্থা প্রকল্পের মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত মোহনা ও ফিল্ড অফিসার বিপুল রায়সহ সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, নারীনেত্রী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে। সভার শুরুতে প্রকল্পের কার্যক্রমের চিত্র পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category