বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

রংপুর- ৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন,টিপু মুন্সী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

মো:আমজাদ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি রবিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন,রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে(পীরগাছা কাউনিয়া) নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল,বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী এর আগে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে শুরু হয় ভোটগ্রহণ,যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।এ আসনে ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে উৎসবমূখর পরিবেশে চলে ভোট গ্রহন, এতে নৌকা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট, সিরাজুল ইসলাম পাটোয়ারী ডাক মার্কায় পেয়েছেন ১১৯৫ ভোট।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০০৮ সালের নবম,২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পরবর্তী সময়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category