বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

এইচ এম হাছনাইন,ভোলা প্রতিনিধিঃ-
ভোলা সদর উপজেলার ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরী মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ জানুয়ারি ভোলা মডেল সদর থানার পুলিশ মিজানুর রহমানের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।ভোলা সদর থানার ওসি মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।

মিজানুর রহমান ২নং ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুন্সি অলি উল্লাহ আহমেদের ছেলে এবং ৩ সন্তানের জনক।তিনি ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকুরী করেন।রাতে বিদ্যালয়ে তার নিদিষ্ট কক্ষে ঘুমাতেন।

ওসি জানান,প্রতিদিনের মতো সোমবার রাতেও মিজানুর রহমান বিদ্যালয়ে গিয়ে তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে স্কুলে শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিক্ষকরা দেখেন মিজানের শয়নকক্ষে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরানো এবং মরদেহের পাশে বমি রয়েছে। শয়নকক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। মিজানের পরিবার পুলিশকে জানিয়েছে, মিজান কয়েকদিন যাবত অসুস্থ ছিল। তাই ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারনে তার মৃত্যু হতে পারে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category