বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ভালো ছেলেরা রাজনীতিতে না আসায় বদি-মমতাজরা রাজনীতিতে ঢুকে পড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ Time View

ইমরান হক – স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,বেহায়াদেরও একটা সমাজ থাকে। সেখানেও তারকা থাকে। গত ২০ বছর ধরে ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে আসা বন্ধ হয়ে গেছে। যার কারণে দেশের রাজনীতিতে যোগ্য লোকের ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগে রাজনীতি করার সুযোগ পেয়েছেন ইয়াবা বদি ও মমতাজরা। এই লেভেলের লোকেরা বর্তমানে রাজনীতিতে ঢুকে পড়েছে। সম্প্রতি দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে এসব কথা বলেন পার্থ। সাবেক এই সংসদ সদস্য বলেন,১০ বছর যদি দেশে ম্যাট্রিক পাশ না করে,তা হলে তো আপনি রাতারাতি ডাক্তার-ইঞ্জিনিয়ার পাবেন না। যখন আপনি জানেন, বিনাভোটে এমপি হবেন,এর চেয়ে তো আর বড় লটারি কিছুই নেই। অনেকের তো লোভ আছে এবং এটা থাকবেই। যাদের ন্যূনতম নৈতিকতা আছে, তারা তো বিতর্কিত নির্বাচনে আসবে না— এটিই স্বাভাবিক। তবে যারা নৈতিকতা বিসর্জন দিয়ে কারচুপির নির্বাচনে অংশ নেবে, তাদের চাটুকারিতা করার জন্য বা প্রশংসা করার জন্য কিছু লোক তো সবসময়ই থাকে ও থাকবে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশসহ গণতান্ত্রিক দেশগুলো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে তাগিদ দিচ্ছে। এর পরও যদি এভাবে নির্বাচন হয়ে যায় দেশ কোন জায়গায় গিয়ে পড়বে?জবাবে ব্যারিস্টার পার্থ বলেন,দেশের পরিস্থিতি খুব খারাপ হবে। বড় ধরনের স্যাংশন আসার সম্ভাবনা আছে। বিশ্বের অনেক দেশ বারবার সতর্ক করছে। তার পরও সরকার যখন পুতুল খেলা নির্বাচনের দিকে এগোচ্ছে। নির্বাচনের পর যদি আমেরিকা স্যাংশন দেয়, তা হলে তো সরকারের তরফ থেকে কিছু বলার এবং করার থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category