শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

বাকেরগঞ্জে সেতু এখন মরণফাঁদ,সংস্কারের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১১১ Time View

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি::বরিশাল,বাকেরগঞ্জ উপজেলায় পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে ব্যারেরধন খালের ওপর নির্মিত আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির সিমেন্টের তৈরি ঢালাই সেতুর মাঝখান থেকে ভেঙে খালে পড়ে রয়েছে। পাঁচ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভেঙে যাওয়া সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকার হাজারো ছাত্র-ছাত্রী ও পথচারীরা চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, বড় রঘুনাথপুর, ছোট রঘুনাথপুর ও বাতাবুনিয়া এই ৩ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন। সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় এখন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। স্থানীয়রা চলাচলের জন্য সেতুটির ভাঙ্গা স্থানে সুপারি গাছের সাঁকো তৈরি করে দিয়েছে। ওই সুপরি গাছের সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো পথচারীরা পারাপার হয়।

সেতুটি দিয়ে কোনো প্রকার গাড়ি বা পরিবহন চলাচল করতে না পারায় কৃষকদের উৎপাদিত পন্য মাথায় নিয়ে বহন করতে হয়। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্পের আওয়াতায় দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category