শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের কে কোন প্রতিক পেলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৮৩ Time View

দেবহাটা প্রতিনিধি: আগামী ২১ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দেবহাটায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তারই লক্ষে বৃহস্পতিবার (২ মে) সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রতিক বরাদ্দ প্রদান করেন। এতে দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিক পেয়েছেন। যার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান (মোটরসাইকেল), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা (চিংড়ি মাছ), জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম (আনারস), জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা (হেলিকপ্টর) প্রতিক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ (তালা), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ (টিউবওয়েল) প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ (কলস) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান (ফুটবল) প্রতিক পেয়েছেন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষে ইসির নির্দেশ মোতাবেক ধাপে ধাপে সব কাজ করা হচ্ছে। প্রার্থীরা যাতে আচারণ-বিধি মেনে চলেনে সে বিষয়ে সচেতন করা হচ্ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন যথা নিয়মে সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামানা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category