বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে অন্ত:স্বত্তা নারীকে মারপিটের অভিযোগে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৯ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালিতে বসত বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে মোছা: তসলিমা নাসরিন (জুই) (৩৮) কে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ভুক্তভোগী নারী এ মামলাটি দায়ের করেন। .মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের মো: জিয়ারুল ইসলাম নিজ বাড়িতে স্ত্রী সহ বসবাস করে আসছিলেন।

এ অবস্থায় গত ১৮ জুন মামলার আসামী মো: নুর ইসলাম (৫৫) সহ অন্যানরা বাদিনীকে সর্বশান্ত করার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় অন্তঃস্বত্তা ঐ নারীকে মারপিট ও ধারালো ছোড়া দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। আসামীরা ঐ পরিবারটিকে ভিটে-বাড়ি ছাড়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। পরে পরিবারের লোকজন ঐ নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মামলার তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে আসামীগণ ক্ষিপ্ত হয়ে পুনরায় বিভিন্ন ধরনের হুমকি প্রদান করলে মো: জিয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ জমা দেন।

মামলায় অন্যান্য আসামীরা হলেন– ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালি গ্রামের আকিম উদ্দীনের ছেলে মো: রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মোছা: পপি বেগম (২৮), মো: সহিম উদ্দীনের ছেলে মো: আব্দুল গফুর (৫৮), তার ছেলে মো: আল মামুন (২৪), মো: নুর ইসলামের ছেলে মো: ফাহিম মুনকার রাজ (১৮), মেয়ে মোছা: রুনা বেগম (৫৫)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category