মাসুদ পারভেজঃ
“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগত বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে কালিগঞ্জ
থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন এসআই মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খান মুখিত হাসান। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ মৃধা।