বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

২৫ টি অবৈধ যানবাহন আটক ও মামলা

বাবলু বড়ুয়া
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৪ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি::আজ ১১ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ সিএমপি’র চাঁন্দগাও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় রেল গেইট (মোহরা) হতে মেসকারঘাটা পর্যন্ত এলাকায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়ের নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

উক্ত রেল গেইট এলাকায় দীর্ঘদিন যাবৎ মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ (মেট্রো রুট পারমিট বিহীন) সিএনজি এবং অটোরিক্সা রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খল ভাবে চলাচল করে সড়কে প্রচন্ড যানজট সৃষ্টি করে আসছে। জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্স, সাধারন যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘসময় উক্ত স্হানে যানজটে আটকে থাকতে হয়। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্য নৈমিত্তিক ঘটনা।

পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ সিএনজি ও অটোরিকশা বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি যানবাহন আটক ও মামলা প্রদান করা হয়। এতে স্হানীয় এলাকাবাসী ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন।

উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) মহোদয় জানান স্হানীয় এলাকাবাসী ও যাত্রী সাধারনের সুবিধার জন্য এরূপ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গত ১১ জুলাই একই স্থানে অভিযান চালিয়ে ৭০(সত্তর)টি অবৈধ যানবাহন আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category