বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

স্লোগানে স্লোগানে মুখরিত রংপুর জেলা স্কুল মাঠ

মাটি মামুন
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৪ Time View

রংপুর প্রতিনিধি:রংপুর নগরীর জেলা স্কুল মাঠে জামায়াত ইসলামীর জনসভায়। এত রোদে বসে আছি, তবু কষ্ট মনে হচ্ছে না। আল্লাহর জন্য কষ্ট করলে এর ফল কেয়ামতের মাঠে পাওয়া যাবে। বাংলাদেশে আমরা কুরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই জামায়াত ইসলামী ছাড়া অন্য কোনো দলকে দিয়ে এদেশে দ্বীনি সরকার গঠন করা সম্ভব হবে না। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।

এটাই আমাদের স্লোগান। কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা থেকে আসা নজির উদ্দিন।এ কথার সাথে একমত পোষণ করেন তার আশপাশে থাকা অন্যরাও।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভাস্থলে কথা বলেন নজির উদ্দিনসহ আরও অনেকে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে এই জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা শাখা।
দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত এই জনসভা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পরই সভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়েছে রংপুর জিলা স্কুল মাঠ। লোকসমাগম মাঠ ছেড়ে উপচে পড়েছে সড়কে। 

মৃদু দাবদাহ উপেক্ষা করে রংপুরসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে আসা বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সরব উপস্থিতিতে শুরু হওয়া এই জনসভায় নারীদের জন্য বক্তব্য শোনার ব্যবস্থা রয়েছে। জনসভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত হয়েছে। আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এদিকে সকাল থেকেই বিভিন্ন স্লোগানে জনসভাস্থল মুখরিত হয়ে উঠেছে। বিশেষ করে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে জিলা স্কুল মাঠ। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এই স্লোগানের পাশাপাশি সংস্কার ও বিচারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্লোগান দিচ্ছেন।

তারা হাতে বাংলাদেশের জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি মাথায় লাল-সবুজের পতাকা বেঁধেছেন। দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ছেয়ে গেছে পুরো মাঠ। দুপুর ২টার দিকে বিভাগীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকাল থেকেই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন।

বর্তমানে মঞ্চে রংপুর বিভাগের আট জেলার নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। বিভাগীয় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এতে প্রধান বক্তা সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category