শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিরল প্রেসক্লাবের শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিরল প্রেসক্লাবের শোক

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর):=সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন,বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিরল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর)সকালে বিরল উপজেলা প্রেসক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক বার্তা প্রকাশ করা হয়।শোকবার্তায় বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে বলা হয় সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়,বরং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।আজ জাতি এক মহান অভিভাবককে হারাল।তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র,সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন।

নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না। তিনি ছিলেন,বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।গণতন্ত্র,বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেন নির্ভীক এই মহিয়সী।তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে দেশে স্বৈরাচার নিপাত গেছে বারবার।

বিরল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন,স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category