শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ Time View

সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন

জাহাঙ্গীর আলম মানিক মানিক,সাপাহার (নওগাঁ):= নওগাঁর সাপাহারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাপাহার স্পোর্টিং ক্লাব-এর গ্র্যান্ড ওপেনিং এবং রয়্যাল থান্ডার খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) উপজেলা সদরের থানা রোডে সাপাহার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম।এতে সভাপতিত্ব করেন সাপাহার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান আহ্ম্মদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাইদ চৌধুরী (অনিক),স্থানীয় ক্রীড়াপ্রেমী আব্দুল কাদের।

অনুষ্ঠানের শুরুতে ‘রয়্যাল থান্ডার নেভিস সোওস’-এর খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি ও ক্যাপ তুলে দেওয়া হয়।এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাপাহার স্পোর্টিং ক্লাব এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।সাপাহার স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এ সময় ক্লাবের সদস্য,স্থানীয় ক্রীড়াপ্রেমী,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category