শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সাপাহারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ Time View

সাপাহারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

‎জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:=সাপাহারে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) সকালে সূর্যোদয়ের সাথে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয়ী দিবসের সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সকল সরকারি বেসরকারি আধা সরকারি ও স্বায়ীত্তশাষিত প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্প স্তাবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।পরে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন।এ সময় সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‎মহান বিজয় দিবসের প্যারেডে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ,ফায়ার সার্ভিস,আনসার ও ভিডিপি,সাপাহার সরকারি ডিগ্রী কলেজ,চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ,আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ,পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি গার্লস স্কুল,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

‎এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এবং থানা অফিসার ইনচার্জ আনারুল ইসলাম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।পরে তারা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এরপর সাপাহার বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন।অনুষ্ঠান শেষে মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category