সরাইল উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনকারী সহ অবৈধ ড্রেজার মেশিন জব্দ
মোঃ আব্দুর রাজ্জাক,ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় সরাইল উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একজন মাদকসেবী চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের মনসুর আলীর ছেলে মানিক মিয়া মাদক গ্রহণ করে মাতলামি করছিল, সরাইল থানা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।আটককৃত মানিক মিয়া তার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও একই সময়ে মনিরবাগ এলাকায় একটি পুকুর থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করে পুকুর থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে একটি চক্র মাটি উত্তোলন করার চেষ্টা করে।উপজেলা প্রশাসনের অভিযান টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ড্রেজার মেশিনসহ অপরাধের সকল আলামত জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়।এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করার জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে নির্দেশনা প্রদান করা হয়।