বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সরাইলে আমজাদ হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ Time View

সরাইলে আমজাদ হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে

আব্দুর রাজ্জাক,সরাইল উপজেলা প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর এলাকার আমজাত আলী হত্যার ঘটনার ৩০ দিন(প্রায় ১মাস)পার হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে আছেন অভিযুক্ত আসামিরা।

বুধবার(১৬ এপ্রিল)এসব কথা বলে,নিহত আমজাদের ছেলে দুধ মিয়া।তিনি বলেন,ঘাতকের দল আমার বাবাকে হত্যা করল।মামলা করার এতদিন পরেও একজনকেও ধরতে পারল না পুলিশ। তাহলে আমি কি আমার বাবার হত্যার বিচার পাবো না?

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর এলাকার আবদুর রহমান,লায়েছ,রোবেল,নুরজাহান,সুমা বেগম, মোজাম্মেল,হোসেনা বেগম,জিলন নেছা,হাদিস ও রায়হান মিয়াসহ দাঙ্গাবাজ,সন্ত্রাসী ও হিংস্র প্রকৃতির লোকজন বটে।গত ১৬/৩/২০২৫ইং তারিখ রোজ রবিবার আবদুর রহমান তাঁর সহজ সরল ভাই আব্দুল মন্নাফকে মারপিট করলে প্রতিবেশী আমজাদ আলী এর প্রতিবাদ করে। পরে আমজাদ আলী উপর মারাত্মক ভাবে ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দেয় আবদুর রহমান।এবং রাত ১০টার দিকে আমজাদ আলী মসজিদ হইতে তারাবি নামাজ শেষে বাড়ি আসার পথে রাস্তায় আবদুর রহমান গংরা তাহার গতিরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।রড়ের আঘাতে আমজাদ আলীর মাটিতে শুইয়ে পড়িলে আবদুর রহমান গংরা আমজাদ আলীর বুকের উপর বসিয়ে গলায় চিপা দিয়া ধরিয়া শ্বাসরুদ্ধ ক্রমে প্রাণে হত্যার চেষ্টা করে।আমজাদ আলী মৃত্যু নিশ্চিত করার জন্য শরীরের বিভিন্ন স্থানে প্রাণঘাতি জখম করে।অতঃপর আমজাদ আলী মৃত্যুবরণ করিয়াছে বুঝিয়া বীরদর্পে আবদুর রহমান সকল গংরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়।পরে পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় আমজাদ আলী কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার চেষ্টা করলে মৃত্যুবরণ করে।এ ঘটনায় নিহত আমজাদের ছেলে দুধ মিয়া বাদী হয়ে ২৪/৩/২৫ তারিখ দশজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার নং ৩২,ওই খুনের ঘটনার ৩০ দিন পার হলেও আসামিদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উক্ত মামলার বিষয়ে জানতে চাইলে,মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানা পুলিশের (এসআই)নিরস্ত্র জাহিদ হাসান তিনি বলেন, আমজাদের খুনিরা মামলার পর সবাই আত্মগোপনে চলে গেছে।তাদের সবার মোবাইল ফোন বন্ধ।শীঘ্রই সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান বলেন,থানায় মামলা হয়েছে, তারা কেউ মোবাইল ইউজ করে না একে বারে গ্রাম্যতো।যার কারণে তাদের অবস্থান আইডেন্টিফাই করতে পারছি না।আসামিদের ধরতে ম্যানুয়ালি সোর্স মেইন্টিং করে ধরার চেষ্টা করেছি।আর এ বিষয়ে কেউ যদি সহায়তা করতে চান তাহলে ওয়েলকাম জানাই ও সম্মানি দেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category