শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

শার্শা উপজেলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

মনির হোসেন
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৪ Time View

বেনাপোল প্রতিনিধি::আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ৩ টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩ জুন পর্যন্ত।

উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই সাশ্রয়ীমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিসিবির এই বিশেষ বিক্রয় কার্যক্রমে প্রতিদিন ৪০০টি পরিবার ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবে।

আগামী ২৭ মে থেকে উপজেলার বেনাপোল পৌরসভার ও ১১টি ইউনিয়ন নির্ধারিত ডিলার পয়েন্টে শুধুমাত্র স্মার্ট টিসিবি কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।

এছাড়া, নিম্ন আয়ের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ধারী পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#
প্রেরক:-,মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-২২/০৫/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category