শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

যুব মহিলা লীগ নেত্রী রুবিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

শেখ কামরুজ্জামান রানা
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০১ Time View

গোপালগঞ্জ কোটালীপাড়া প্রতিনিধি::গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রুবি বিশ্বাস (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বরিবার দিবাগত রাতে রুবি বিশ্বাসকে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।

আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এস আই আল আমিন।

তিনি বলেন,গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন।এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামীকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৮/৭/২৫ ইং
০১৭১৮০৬৬০১৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category