শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মদনে ১১ বছর শিশুকে জোরপূর্বক ভাবে বিয়ে করার অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯০ Time View
Oplus_131072

মদনে ১১ বছর শিশুকে জোরপূর্বক ভাবে বিয়ে করার অভিযোগ উঠেছে

মোঃ সেকুল মিয়া,নেত্রকোনা জেলা প্রতিনিধি:-
নেত্রকোনা জেলার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে নিয়ে জোরপূর্বক বিয়ের অভিযোগ উঠেছে মোঃ হিমেল মিয়ার বিরুদ্ধে।

অভিযুক্ত হিমেল মিয়া,মদন থানার কদমশী গ্রামের মোঃ জলিল মিয়ার ছেলে।শিশু মেয়েটি কে বিভিন্ন লোভ-লালসা ফাঁদে ফেলে নান্দাইল থেকে নেত্রকোনায় নিয়ে আসে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।পরিবারের দাবি,শিশুটির সঙ্গে প্রায় ১ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কারও ছিল বলে জানা যায়।টাকা পয়সা ও স্বর্ণালংকার এবং মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, মেয়ে নেত্রকোনায় আছে।পরে তার ভাই ও চাচা
নেত্রকোনায় আসে,পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাদের বাড়িতে যায়।বাড়িতে যাওয়ার পরে তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।বিষয়টি নিয়ে একটি সাংবাদিক টিম ঘটনাস্থলে গেলে স্থানীয় কিছু ব্যক্তি সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে এবং ভয়ভীতি প্রদর্শন করে,পরে এক পর্যায়ে সাংবাদিকরা সেখান থেকে ফিরে আসেন।

উক্ত বিষয়ে থানার ওসি সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category