সরাইল উপজেলা প্রতিনিধি::সরাইল উপজেলার সদর ইউনিয়নের”কুট্টাপাড়া লায়ন ক্লাবের আয়োজনে” সরাইল সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
মঙ্গল বার (২৯ জুলাই২০২৫ইং) বিকেলে কুট্টাপাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়,
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মোঃআনোয়ার হোসেনের সভাপতিত্ব,
প্রধান অতিথি উপজেলা নির্বাহী
অফিসার মোঃমোশারফ হোসাইন।
সরাইল অফিসার ইনচার্জ (ওসি) মোঃমোরশেদুল আলম চৌধুরী,সরাইল ফুটবল একাডেমীর সভাপতি এস এম ফরিদ,মোঃআবুল কাশেম, মোঃসোহাগসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে সরাইল ফুটবল একাডেমী ৪-০ গোলে ভৈরব ফুটবল একাডেমী’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন,মোঃমাসুম খন্দকার, আব্দুল্লাহ মতিন.
মোঃ শফিক।খেলার ধারা ভাষ্যকার ছিলেন, মোঃসুমেল।
প্রধান অতিথি ইউএনও মোঃ মোশারফ হোসেন বলেন,খেলাধুলা মানুষের মন ও মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে এবং এর মাধ্যমে ভালোবাসা, সহমর্মিতা, এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব বৃদ্ধি পায়। খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, যা মানুষের আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পর্ক তৈরিতে সহায়ত করে, তিনি আরো বলেন, যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের যুবকদের সম্পৃক্ত রাখতে পারবো তারা তত বেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে।
খেলাধুলায় মাদক থেকে মানুষকে মুক্ত রাখে, চিন্তা-চেতনায়, মন-মননে, অনেক বেশি শক্তিশালী অনেক বেশি উন্নত হবে,সুতরাং এ জন্য আমাদের তৃণমূল পর্যায়ে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা করতে হবে।