বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোল কম্পিউটার ট্রেনে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় প্রসাধনীসহ শার্শার এক নারী আটক

মনির হোসেন
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৭ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোর রেলস্টেশনে বেনাপোল-খুলনা -মোংলা (বেতনা) রুটের একটি ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ এক নারীকে আটক করেছে।

আজ বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে যশোর রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটিতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

আটক নারীর নাম মোসা. ফুলি বেগম (৪৫)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ বিপুল হোসেন।

সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ট্রেনটি থামিয়ে তল্লাশি চালায় এবং ফুলি বেগমের কাছ থেকে ভারতের তৈরি বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল—ডাভ সাবান ৬৪ পিস, দুলহান কালো তেল ২০ পিস, ফিয়ামা সাবান ২০ পিস, সিসা তেল ২০ পিস, ফিয়ামা সাওয়ার জেল ৩৯ পিস ও সনপাপড়ি ৮ পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

পণ্যগুলো বাংলাদেশে অনুমোদনহীন এবং অবৈধভাবে আমদানি হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত নারীকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়।#

প্রেরক:-মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-২৫/০৬/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category