বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আহত লিমনের পাশে উপজেলা সমবায়ী এসোসিয়েশন

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮৪ Time View

দিনাজপুর, প্রতিনিধি::দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সমবায়ী এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও লাটের হাট কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিমন ইসলামের পাশে দাড়ালো বীরগঞ্জ উপজেলা সমবায়ী এসোসিয়েশন। জানা যায় গত রমজানের ঈদের দিন তিনি সড়ক দুর্ঘটনার স্বীকার হয়ে তার একটি পা এবং হাত ভেঙ্গে যায়। রংপুরে দীর্ঘ দিন চিকিৎসা শেষে বাড়ীতে আসার পর সমবায়ী এসোসিয়েশনের সদস্যরা তাকে দেখতে যান ।

তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, বিভিন্ন পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে বীরগঞ্জ সমবায় অফিসের কর্মকর্তাগণ তার খোজঁ খবর নেন এবং বাড়ীতে দেখতে আসেন। সমবায় কর্মকর্তাগণ ও এসোসিয়েশনের সদস্যরা তার খোজঁ খবর নেয়ায় লিমন ইসলাম অত্যান্ত খুশি হোন এবং সকলকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে সমবায় এসাসিয়েশনের সাংগঠকি সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো উপজেলার সকল সমবায় সমিতি গুলোকে সমবায় নীতিমালা অনুযায়ী সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমবায় বিভাগকে সহযোগীতা প্রদান করা। সমবায় সমিতি গুলো একে অপরকে বিভিন্ন পরামর্শ ও সহযোগীতার ভিত্তিতে আন্তঃসমবায় সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। বিভিন্ন সমস্যায় একে অপরের পাশে দাড়িয়ে সার্বিক সহযোগীতা করা।

এসময় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ সমবায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ সভাপতি মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ আউয়াল খাঁন, দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার সরকার, সদস্য ওসমান গনি, খলিলুর রহমান সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category