বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

সাদেকুল ইসলাম,বিরল,দিনাজপুর:-বাংলাদেশ জাতীয়তাবাদী বিরল উপজেলা শাখার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুল্লুকদেওয়ান ওয়াকফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘী হাফেজিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি এড. আব্দুল বাকি,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস,স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।

ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মুহতামিমবৃন্দ। পরে বোচাগঞ্জ উপজেলায় আরো দুইটি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category