শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

বিরলে বিএসএফ কর্তৃক আটককৃত ৫ বাংলাদেশী নাগরিক’কে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫১ Time View

বিরলে বিএসএফ কর্তৃক আটককৃত ৫ বাংলাদেশী নাগরিক’কে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর):-দিনাজপুরের বিরলে বিএসএফ কর্তৃক আটককৃত ০৫ বাংলাদেশী নাগরিক’কে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির এর নিকট হস্তান্তর করা হয়েছে৷

১৬ (ডিসেম্বর) মঙ্গলবার গভীর রাতে কিশোরীগঞ্জ বিওপির বিপরীতে ভারতের ৩০০ গজ অভ্যন্তরে রাধিকাপুর নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক ০৫ জন (০৪-জন পুরুষ,ও ০১-জন মহিলা) কে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পথে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) এর একটি টহলদল।

আটককৃতরা হলেন,ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের শ্রী মলিন চন্দ্র রায়ের ছেলে,শ্রী সাদ্দাম রায়(১৯),একই গ্রামের শ্রী প্রিয়নাথ রায়ের ছেলে,শ্রী নয়ন রায়(২১),ও বেলশুয়া গ্রামের শ্রী কালিদাস রায়ের ছেলে, অমল রায়(২২)।পীরগঞ্জ উপজেলার,নানুহার গ্রামের শ্রী দূর্য্য রামের ছেলে,প্রশাধু চন্দ্র রায় (৪৬) ও তার স্ত্রী শ্রীমতি পারুল রানী (৪৪)।

১৭ (ডিসেম্বর)বুধবার দুপরে বিরলের কিশোরীগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৩৩১ হতে ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোপড়া নামক স্থানে, বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশী নাগরিকদের‘কে বিজিবি এর নিকট হস্তান্তর করা হয়।পতাকা বৈঠকে বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন ৪২/কিশোরীগঞ্জ কোম্পানি কমান্ডার নাঃ সুবেদার মোঃ হাবিবুর রহমান এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬৩/চাঁদগাও কোম্পানি কমান্ডার এসি সুরিয়া পাল।বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বিজিবি কর্তৃক আটককৃত ০৫ বাংলাদেশি কে বিরল থানায় হস্তান্তর করে ।

এবিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ মোঃ আল এমরান বিজিবি কর্তৃক ৫ বাংলাদেশি কে হস্তান্তরের বিষয়ে নিশ্চিত করে বলেন আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রকৃয়াধীন আগামীকাল বৃহস্প্রতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category