বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মহেন্দ্র অটো সংঘর্ষে একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ Time View

বালিয়াকান্দিতে মহেন্দ্র অটো সংঘর্ষে একজনের মৃত্যু

মোঃ আজমল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি:-রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র অটো সংঘর্ষে ব্যাটারি চালিত অটো উল্টে লুৎফর রহমান মন্ডল(৬৫)নামে একজনের মৃত্যু হয়েছে । তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।এ সময় অটোচালক নাদেশ শেখ(৬৫),রুহুল আমিন সরদার(৬০),আব্দুস সালাম শেখ(৫৫)আহত হয়েছেন।তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে আটটার সময় বালিয়াকান্দি নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলাম এর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারুয়া থেকে ফিরে আসা অজ্ঞাত মাহেন্দ্র ও নিশ্চন্তপুর থেকে পেঁয়াজের চারা সহ চারজন অটো বাইক যোগে বালিয়াকান্দি বাজারে আসছিল।বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌছালে মাহেন্দ্র ও অটো বাইকের সংঘর্ষ হয়।এতে অটো বাইকে থাকা চারজন রাস্তার পাশে সিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন,সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category