বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন,অপরূপ টিভি অনলাইন চেয়ারম্যান জিন্নাত আলী

জামাল উদ্দীন
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর দুই যুগ পূর্তি উপলক্ষে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর বিএফডিসি’র বাংলা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আবুল হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা’র উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর সভাপতি লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী,

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

বাংলা চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা। সংগঠনের সাধারণ সম্পাদক রশীদ নিউটন ও ভাবনা আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিত্রনায়িকা রোজিনা, শিল্পী-সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু, চলচ্চিত্র অভিনেত্রী শবনম পারভীন, চিত্রনায়িকা রোমনা ইসলাম মুক্তি, সাংবাদিক ফারুক হোসেন মজুমদার। এবার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, মাহফুজ আহমেদ, নীরব হোসেন ও জয় চৌধুরী, নায়িকা শবনম বুবলী, পূজা চেরি, রোমানা ইসলাম মুক্তি, জয়া আহসান, ববি হক। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য অপরূপ টিভি’র চেয়ারম্যান জিন্নাত আলী কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টেলিভিশন, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন ও সাংবাদিকতার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ছবির ক্যাপশন: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংস্থা আয়োজিত এটিএন বাংলা বাবিসাস অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করছেন প্রধান অতিথি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category