বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিএনপি নেতা মানিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনে তীব্র অসন্তোষ তৃণমূল নেতা কর্মীদের মাঝে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৪ Time View

বিশেষ প্রতিনিধি::খুলনার পাইকগাছায় প্রায় দুই যুগ যুবদলের কমিটি না থাকলেও যুবদলের পরিচয়ে বিশাল সংবাদ সম্মেলনে বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার যুবদলের পরিচয়ে মোস্তফা গাজী উপজেলার চাঁদখালী ইউপির কাটাখালী বাজারে ঐ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সম্মেলনে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিককে সন্ত্রাসীদের আশ্রয়দাতা উল্লেখ করার কারনে তৃণমূল-বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে কাজী সাজ্জাদ আহমেদ মানিকে সন্ত্রাসী উল্লেখ করে সংবাদ সম্মেলন করলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট কোনো প্রমাণ ও অভিযোগ উপস্থাপন করতে পারেনি তিনি। লিখিত বক্তব্যে বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিককে সন্ত্রাসীদের আশ্রয়দাতা উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের মোস্তফা গাজী।

মজার ব্যাপার হলো, ইউনিয়ন বাসীর ব্যানারে যুবদলের পরিচয়ে মোস্তফা গাজী সংবাদ সম্মেলন করলেও উল্লেখযোগ্য মানুষের উপস্থিতি চোখে পড়েনি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সাধু বলেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক দীর্ঘ ১৫ বছর আমাদের আগলে রেখেছেন। আ’লীগের পুলিশের অভিযানে গ্রেফতার এড়াতে পালিয়ে থাকতাম, তখন একমাত্র মানিক আমাদের আগলে রেখেছেন।

গড়ইখালী ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু, চাঁদখালী ইউনিয়ন বিএনপির কমি আব্দুর রাজ্জাক, রাড়ুলী ইউপির ওয়ার্ড বিএনপি নেতা আজমীর জানান, দলের দুঃসময়ে কাজী সাজ্জাদ আহমেদ মানিক প্রতিটি নেতাকর্মীর জন্য জীবন বাজি রেখে পাশে ছিলেন ও এখনো আছেন। আমরা তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাই।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক বলেন, আমি কোথায় ও কোন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তা প্রমাণ সহ তুলে ধরলেন না কেন। আমাকে বিএনপির গ্রুপিং রাজনীতি বলির পাঁঠা বানানো হচ্ছে। দীর্ঘ ১৫ বছর আ’লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কারণে আমাকে একাধিক মামলা বাড়ি ছাড়া করা হয়েছিল। আ’লীগের আমলে আমার বিরুদ্ধে করা নাশকতা মামলার সাক্ষীরা আজ বিএনপির নেতা পরিচয়ে বুক চেতিয়ে বেড়াচ্ছে। আ’লীগের নাশকতা মামলায় আজও আদালতে ঘুরছি।

তিনি আরো বলেন, আমি দলের জন্য রাতদিন কাজ করছি। বিএনপির ৩১ দফা নিয়ে যখন সবার দারে দারে ঘুরছি, তখন আমাকে কোনঠাসা করতে কথিত যুবদলের পরিচয়ে মোস্তফা গাজীকে দিয়ে মিথ্যা ভিত্তিহীন অপবাদ দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। কাজী সাজ্জাদ আহমেদ মানিক বলেন, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আসুন দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category