পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন মাদককারবারী আটক
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:-কালুপাড়া বিওপি অদ্য ৮ জানুয়ারি রাত ৮টায় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘী নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,১টি বাইসাইকেল এবং ১টি মোবাইলসহ ১ জন চোরাকারবারী মোঃ গোলাম রব্বানী(৩২),এই পিতা-মোঃ নুরুজ্জামান,গ্রাম-নিউটা,পোস্ট-হরতকিডাংগা,থানা-ধামইরহাট, জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-২,৮৬,০০০/-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক,পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন,পিএসসি।