শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৬৪ Time View

নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোঃ জুয়েল আলম,ভ্রাম্যমাণ প্রতিনিধি:-গত ২০ ই নভেম্বর ২০২৫ ইং তারিখে নেত্রকোনা জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জেলার সকল কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন,গারো পাহাড় আর হাওর বাওর পরিবেষ্টিত শিল্প,সাহিত্য ও সংস্কৃতির তীর্থ ভূমি হচ্ছে নেত্রকোনা জেলা।ধান আর মাছের উদ্ধৃত্ত জেলা নেত্রকোনা।এ জেলার মানুষ অত্যন্ত সহজ সরল ও শান্তি প্রিয়।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার উপর যে বিশ্বাস ও আস্থা রেখে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন।

আমি আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নেত্রকোনার সার্বিক উন্নয়নে অবদান রাখায় জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।তিনি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি,জেলা মর্ডেল প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তা বাদী পেশাজীবি দল বিএনপির নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাওস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ আমান উল্লাহ আমান,জেলা প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,সহ সভাপতি জাহিদ হাসান,সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ,দিলওয়ার খান,নাজমুশ শাহাদাত নাজু,সুজাদুল ইসলাম ফারাস সুজু, মুখলেসুর রহমান খান,চন্দন চক্রবর্তী, ফজলুল হক রোমান,হাফিজ উল্লাহ চৌধুরী আলিম,আল হেলাল তালুকদার,কে এম সাখাওয়াত হোসেন,এ কে এম এরশাদুল হক জনি,মেহেদী হাসান,আবুল কালাম,আব্দুল হান্নান,এ বি চৌধুরী নাদিম ও শাহজাদা আকন্দ,সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন তালুকদারসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category