শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

মাটি মামুন
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৬২ Time View

রংপুর প্রতিনিধি::রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নার্সেস স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ করে কক্ষের সামনে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস সমমান করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সিনিয়র স্টাফ নার্সরা সশরীরে অবস্থান নিতে অসম্মতি জানালে রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন,

গত এক মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য নার্সিং শিক্ষার্থীদের একের পর এক কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হচ্ছে।এদিকে সিনিয়র স্টাফ নার্সরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও স্ব-শরীরে অবস্থান নিতে অসম্মতি জানিয়েছেন।

নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।রংপুর নার্সিং স্টুডেন্টস অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বিজয় বলেন, গত ১৭ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্টের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি।

এতে সিনিয়র স্টাফ নার্সরা একাত্মতা ঘোষণা করলেও তারা আন্দোলনে আসেনি। তাই নার্সিং স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ কর্মসূচি পালন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category